সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাস ইসলাম (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুলহাস ইসলাম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে জুলহাস ইসলামের বিরুদ্ধে। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে সে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জুলহাস ইসলামকে গ্রেপ্তার করে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেল ৫টার দিকে পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬