সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুইশ চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছেন নওয়াজউদ্দিন, টেবিলে পড়ে থাকত ব্ল্যাংক চেক

বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর জীবন রাতারাতি ‘বদলে যায়’ ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ সিনেমাটি মুক্তির পর।

অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটি পর্দায় আসে ২০১২ সালে; সেখানে ফয়জল খানের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। যা নজর কাজে দর্শক ও পরিচালকদের। তার সামনে খুলে যায় বলিউডের দরজা। একের পর এক কাজের প্রস্তাব আসতে থাকে অভিনেতার কাছে।

পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, অল্প সময়ের মধ্যেই প্রায় ২০০টি সিনেমার চিত্রনাট্য নওয়াজউদ্দিনের কাছে পৌঁছে যায়।

তবে কেবল চিত্রনাট্যই নয়, সঙ্গে পাওয়া যায় ‘ব্ল্যাংক চেক’, অর্থাৎ ইচ্ছামত পারিশ্রমিক লেখার সুযোগ।

আনন্দবাজার জানিয়েছে, এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “আমাকে নির্মাতারা বলতেন, ‘এই নিন চিত্রনাট্য, আর রইল ফাঁকা চেক। নিজের পারিশ্রমিক যত লিখতে চান লিখে নিন। আপনার যে তারিখগুলি খালি রয়েছে, সেই অনুযায়ীই কাজ করুন’।”

এই পরিস্থিতি যে কোনো অভিনেতার কাছে স্বপ্নের মত মনে হতে পারে। কিন্তু নওয়াজউদ্দিন বলেন, ওই সময়ে তিনি ভেসে যাননি। পছন্দ হত না চিত্রনাট্যও। তাই কোনো সিনেমার কাজেই যুক্ত হননি।

অভিনেতার কথায়, ‘‘সিদ্ধান্ত নেই তাড়াহুড়া করব না। চিত্রনাট্য পছন্দ না হওয়ায়, সিদ্ধান্ত নিয়েছিলাম ভালো কোনও কাজ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।’’

তবে শেষপর্যন্ত খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। অভিনেতা বলেন, “ঈশ্বরের কৃপায় অল্প দিনের মধ্যে বেশ কিছু ভালো সিনেমার প্রস্তাব পেতে শুরু করি।”

‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ সিনেমায় ফয়জল খানের চরিত্রটিকে শুরুতে উদাসীন ও লক্ষ্যহীন মানুষ হিসেবে দেখানো হলেও, ব্যক্তিগত ক্ষতি ও বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর ধীরে ধীরে সে নিষ্ঠুর গ্যাংস্টারে পরিণত হয়।

কয়লা খনিকে ঘিরে গড়ে ওঠা মাফিয়া সাম্রাজ্য, ক্ষমতার লড়াই, রাজনীতি এবং প্রতিশোধের গল্প বলেছিল এই সিনেমাটি। নওয়াজউদ্দিন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী, রিচা চড্ঢা, হুমা কুরৈশী, পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও এবং পীযূষ মিশ্রের মত অভিনেতারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দুইশ চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছেন নওয়াজউদ্দিন, টেবিলে পড়ে থাকত ব্ল্যাংক চেক

আপডেট টাইম : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬