সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নাচোলে “স্বপ্নের আল্পনা বাড়ি”র সন্ধানঃ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২ জন দেখেছেন
মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূ সাহিদা খাতুনের স্বপ্নের আলপনা দোতলা মাটির বাড়ি যেন এক স্বপ্নের ছোঁয়া।
যে নারী শুধু রাঁধেনা চুলও বাঁধে, সংসার সুখের হয় রমনীর গুনে, মহামনিষীদের বাক‍্য গুলো চির অম্লান অমর। নারীর হাতের রং তুলির আঁচড়ে হাসি, কান্না ভালোবাসা ও দুঃখগাথার আলপনা ফুটে ওঠেছে বাড়ির প্রতিটি দেয়ালে, স্বপ্নের বাড়ি, স্বপ্নের মতই সুন্দর একটি বাড়ি , বাড়িটি অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র অঞ্চল নাচোলের রানী ইলা মিত্রের মাতৃভূমি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাজলকেশর গ্রামে। গৃহবধূ সাহিদা খাতুন তার মনের মাধুরী মিশিয়ে এই বাড়িটি তৈরি করেছেন। বাড়িটি বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোন দোতালা মাটির বাড়ি। তবে বাড়িটির যত কাছে যাবেন ততই বাড়িটি আপনাকে আকর্ষন করবে। বাড়িটির রুপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, বাড়িটিকে দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে ,বাড়িটিতে ঢুকতেই  দরজার উপরেই সুন্দর করে রং তুলির আঁচড়ে লেখা স্বপ্নের বাড়ি এবং দরজার দুই পাশে দুইটা সুন্দর বেলকনি যেটার দেয়াল গুলোতে  বিভিন্ন রকম লেখা এবং দেয়ালের পরতে পরতে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামের কথা, মনিষীদের বানী, সপ্তম আশ্চর্যের সব কিছুই, কি নেই সেইখানে? পদ্মা সেতু , আইফেল টাওয়ার, আগ্রা তাজমহল, গ্রামীণ জীবনের গল্পকথা সহ আরো নানান চিত্রাংকন। পুরো বাড়ি জুড়ে নয়নাভিরাম সুসজ্জিত ফুলের বাগান, বাড়িটিকে নিয়ে গেছে সুন্দরর্যের এক অনন‍্য উচ্চতায়। দরজা খুলে বাড়িটির মধ্যে প্রবেশ করলেই মনে হবে যেন অন্য একটি জগত। স্বপ্নের বাড়ির স্রষ্টা মোসাঃ সাহিদা খাতুন বলেন, তিনি শখ করেই এই বাড়িটি তৈরি করেছিলেন মনের মাধুরী মিশিয়ে। বাড়িটিকে
সুন্দর করে সাজিয়েছেন তিনি কখনো ভাবেননি এটি একটি পর্যটক কেন্দ্র হতে পারে তবে ভবিষ্যতে তিনি অবশ্যই এটিকে একটি পর্যটক কেন্দ্র হিসেবে দেখতে চান।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নাচোলে “স্বপ্নের আল্পনা বাড়ি”র সন্ধানঃ

আপডেট টাইম : ০৭:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫