সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

১৩ বছরের ভাড়া বকেয়া ১৫ লাখ টাকা, সিরাজগঞ্জে কমিউনিটি সেন্টারের কক্ষে তালা

সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভাড়া করা কক্ষে প্রায় ১৩ বছর ধরে ভাড়া বকেয়া রাখার অভিযোগে সিরাজগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারের নিচতলার দুটি কক্ষে তালা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক দুলালের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হয়।

সিরাজগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মো. রফিক সরকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোতলাসহ নিচতলার দুটি শাটারবিশিষ্ট দুটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করায় প্রায় ১৫ লাখ ৩ হাজার টাকা বকেয়া পড়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁদের অভিযোগ, বকেয়া ভাড়া পরিশোধের জন্য কমিটির পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও ভাড়াটিয়া তা পরিশোধ করেননি। এ কারণে বাধ্য হয়ে নিচতলার দুটি কক্ষে তালা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক দুলাল এবং সিরাজগঞ্জ পৌরসভা বীর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শেখ মো. আব্দুর রশিদ বিস্তারিত তুলে ধরেন।

তাঁরা জানান, বকেয়া ১৫ লাখ ৩ হাজার টাকা পরিশোধ করা হলে কক্ষগুলোর তালা খুলে দেওয়া হবে। ভাড়া পরিশোধ না হওয়া পর্যন্ত তালা বহাল থাকবে।

দীর্ঘদিনের বকেয়া ভাড়া আদায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ বছরের ভাড়া বকেয়া ১৫ লাখ টাকা, সিরাজগঞ্জে কমিউনিটি সেন্টারের কক্ষে তালা

আপডেট টাইম : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬