সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের মিছিল

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর-আগুন

টুঙ্গিপাড়ায় মিছিলের সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজারে ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি বর্নি বাজারে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর করে। এছাড়া পুরো বর্নি এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে।

রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। তখন বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাত ১০টার দিকে আবারও পাটগাতী বাসস্ট্যান্ডে একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, বিকেলে আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের মিছিল

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর-আগুন

আপডেট টাইম : ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬