ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মর্ডাণ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজীব হোসেন বলেন, গাড়ি আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সকালে মহাসড়কের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেখতে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ি। এসময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকরা ইট পাটকেল ছুঁড়তে থাকে। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে হঠাৎ কিছু মানুষ গাড়ির আশপাশে চলে আসায় সরাতে পারেননি চালক।
তিনি আরও বলেন, তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। এসময় গাড়িটিতে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার আশিক সাঈদ বলেন, পোশাক শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্টোপলিটন পুলিশের।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















