সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত Logo ভাইয়ের মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী Logo আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন Logo টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা? Logo বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি Logo জয় না পেয়ে উইকেট ও বলের মান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন।

এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল গ্রুপের আলোচনায়।
জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও হয়েছে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৩৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬