সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ক্ষতিপূরণ আদায় ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুপক্ষীয় উদ্যোগের ঘোষণা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘসহ বহুপক্ষীয় সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি  এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শক্তিশালী অবস্থান দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জোরালোভাবে আলোচনা এগিয়ে নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশ সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে। তবে মানুষের জীবনহানি ও পরিবারের সদস্যদের হারানোর ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিত সদস্যরা যেন নিজেদের দেশে ফিরে নতুন করে জীবন গড়ে তুলতে পারেন, সে ধরনের ক্ষতিপূরণমূলক ব্যবস্থা নিশ্চিত করাই হবে বাস্তবসম্মত উদ্যোগ।

প্রত্যাবাসন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার চেয়ে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

রাখাইন রাজ্যে তাদের ফিরে যাওয়ার পর নিরাপত্তা ও জীবন-জীবিকা পুনর্গঠনের উপযুক্ত পরিবেশ থাকতে হবে। এ জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করা হবে।

তিনি জানান, মামলার বাদী গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুললে বাংলাদেশ জাতিসংঘ ব্যবস্থার মধ্যে থেকে বিষয়টি এগিয়ে নিতে কাজ করবে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে জাতিসংঘ ও অন্যান্য বহুপক্ষীয় সংস্থার পাশাপাশি আঞ্চলিক দ্বিপক্ষীয় অংশীদারদের সম্পৃক্ত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগের ফল আগামীকালই পাওয়া যাবে না। তবে জোরালো আলোচনা শুরু করা হবে, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করা সম্ভব হয়।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষতিপূরণ আদায় ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুপক্ষীয় উদ্যোগের ঘোষণা

আপডেট টাইম : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬