সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী Logo কিশোরগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীদের তালিকা যাচাই করবে ইসি Logo আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, সুযোগ পাচ্ছেন যারা Logo যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ Logo শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল Logo যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাংলোতে আসতে’ বলা সেই ওসি প্রত্যাহার Logo ফের সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড Logo এমপির ব্যক্তিগত সহকারীর সঙ্গে তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল Logo ৪ দপ্তরে দুর্নীতির অনুসন্ধানে দুদকের অভিযান

কিশোরগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীদের তালিকা যাচাই করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে যাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনে আগামী ১০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যেসব স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবেন, তাদের প্রত্যেকের জমা দেওয়া সমর্থনসূচক তালিকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০টি নাম যাচাই করা হবে।

এ কাজের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার (জিআইএস) মো. সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তালিকা থেকে নির্ধারিত ১০টি নাম চিহ্নিত করে যাচাইয়ের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন তিনি।

চিঠিতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের আগেই রিটার্নিং অফিসার প্রাপ্ত নামের বিপরীতে উল্লেখ করা তথ্যের সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেবেন। এ ক্ষেত্রে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

জনতার কণ্ঠ/ কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীদের তালিকা যাচাই করবে ইসি

আপডেট টাইম : ১০:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬