সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ করলো মহিলা দল ও ছাত্রদল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 182
মো. দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” জনগণের মাঝে পৌঁছে দিতে গজারিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হোসেন্দী ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা কামরুজ্জামান রতনের দিকনির্দেশনায় গজারিয়া উপজেলা মহিলা দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড, হোসেন্দী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভী ও সাধারণ সম্পাদক লাভলি আক্তার।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তারা সাধারণ জনগণের হাতে হাতে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্না, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের ছাত্রদল ও মহিলা দলের অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা থেকে মুক্তি পেতে তারেক রহমানের এই ৩১ দফা হলো একটি যুগান্তকারী রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তারা আরও বলেন, বিএনপি জনগণের দল, আর জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তাই মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় এই ৩১ দফা ছড়িয়ে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ শেষে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানায় এবং অনেকেই বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই উদ্যোগ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

গজারিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ করলো মহিলা দল ও ছাত্রদল

আপডেট টাইম : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫