সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

গোহালা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের দ্বন্দ্ব, মারপিটে প্রাণ গেল বৃদ্ধের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৬৫ জন দেখেছেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের শাহজাদপুরে গোহালা নদীতে মাছ ধরার সময় দুই নৌকার জেলেদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে আহত বিমল হালদার (৬০) মারা গেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে  বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধ সৃষ্টি হলে দুই নৌকার জেলেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। নিহত বিমল হালদার ওরফে তেঁতুল হালদার উপজেলার পোতাজিয়া গ্রামের রাউতারা হালদার পাড়া এলাকার বাসিন্দা।
নিহত তেঁতুল হালদারের ছেলে আকাশ ও ভাতিজা কৃষ্ণ হালদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলতে গিয়ে প্রতিবেশী হরেন হলদার, প্রবাস হলদার ও রিপন হলদারের সাথে বিরোধ সৃষ্টি হয়। রাতে নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ মারপিটে বিমল ওরফে তেঁতুল হলদারের মাথা ফেটে গেলে রাতেই শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি আনা হয়। শুক্রবার সকালে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এদিন হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গোহালা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের দ্বন্দ্ব, মারপিটে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট টাইম : ০৪:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫