প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)। জনতার কণ্ঠ.কম
আওয়ামী লীগের সাথে নিজের কোন সম্পৃক্ততা নেই দাবী করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমাল হোসেন। তিনি বলেছেন, তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। যারা বিগত সময়ে আওয়ামী লীগ করেছেন তারাই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
সম্প্রতি মাগুরাডাঙ্গা গ্রামে এক মানববন্ধন কর্মসূচিতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করে আকমাল হোসেন বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, আমি কোনো বাহিনী পরিচালনা করি না। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই একটি মহল এমন ভিত্তিহীন অভিযোগ করছে। যারা অভিযোগ করেছে তারাই বিগত সময়ে আওয়ামী লীগ করেছেন এবং তারাই মূলত তার জমি দখল করে ধান কেটেছে। আকমাল হোসেনের ভাষায়, আমি দীর্ঘদিন ধরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু প্রতিপক্ষ মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে নানা অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা প্রমাণিত হলে আমি আইনের শাস্তি মেনে নিতে প্রস্তুত। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ
,
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
আ.লীগের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই: আকমাল হোসেন
-
রিপোর্টার: - আপডেট টাইম : ১২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫ জন দেখেছেন
জনপ্রিয় সংবাদ






















