সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তথ্যমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা

বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আরিফ সরদার, সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনু প্রমুখ।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আরিফ সরদার, দুই সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারের বসত ঘর অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায়। এতে তিনটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার দুপুরে সরেজমিন পরিদর্শন করে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও কম্বল প্রদান করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তথ্যমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা

আপডেট টাইম : ০৮:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬