মৌসুমজুড়ে স্বামী ব্যস্ত থাকেন ফুটবল নিয়ে। এই সময় চার সন্তান নিয়ে একের পর এক সফরে ব্যতিব্যস্ত থাকতে হয় স্ত্রীকে। এই ব্যস্ততা সামলাতে নিজেকে রীতিমতো ‘সাইকো’ বললেন কেলি স্ট্যাফোর্ড।
আমেরিকান ফুটবলের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) নতুন মৌসুম শুরুর আগে চার সন্তানকে সামলানোর ব্যস্ততা ও মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার স্বীকারোক্তি দিয়েছেন লস অ্যাঞ্জেলেস র্যামসের তারকা কোয়ার্টার ব্যাক এবং বর্তমানে লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ম্যাথিউ স্ট্যাফোর্ডের স্ত্রী কেলি স্ট্যাফোর্ড।
আমেরিকান ফুটবলের মৌসুম চলাকালে ম্যাথিউকে দলের সঙ্গে বিভিন্ন সফরের কারণে ব্যস্ত থাকতে হয়। ফলে সন্তানদের দেখভালের মূল দায়িত্ব পড়ে স্ত্রী কেলির ওপরই। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই কেলির। বরং চার মেয়েকে নিয়ে মাতৃত্ব বেশ ভালোই উপভোগ করছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে সন্তানদের শৈশবের বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার করে কেলি নিজেকে মজার ছলে ‘অতিরিক্ত চাপে থাকা, প্রচণ্ড রাগী এক সাইকো’ হিসেবে উল্লেখ করেন।

ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে কেলি লেখেন, ‘আমি আশা করি, একদিন আমার সন্তানরা বড় হয়ে পেছনে ফিরে তাকিয়ে বলবে, আমার মা অতিরিক্ত চাপে থাকা, প্রচণ্ড রাগী এক সাইকো হলেও তিনি আমাদের শৈশবটা সেরা করে তুলেছিলেন। আর বাবাও।’
অস্ট্রেলিয়া সফরে র্যামস তাদের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কেলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেলবোর্ন শহর ঘুরে দেখার কিছু ছবিও প্রকাশ করেছেন। তবে দীর্ঘ বিমানযাত্রা এবং সেখানে দলের অবস্থান ৪৮ ঘণ্টারও কম হওয়ায় তাদের চার মেয়ে এই সফরে সঙ্গে গিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাঠের লড়াইয়ের পাশাপাশি তাই ম্যাথিউ স্ট্যাফোর্ডের এই পারিবারিক রসায়নের বিষয়টিও এখন ক্রীড়ামোদীদের আলোচনায়।
সূত্র: এনওয়াই পোস্ট

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “‘আমি সাইকো’, নিজেকেই বললেন আমেরিকান ফুটবল তারকার স্ত্রী”