মহসিন আলম মুহিন
আশাগুলো বেঁচে থাক সব সময়-
পূর্ণতা পাক, ভালো আকাঙ্ক্ষা জগৎময়।।
সদ্য ফোঁটা আমের মুকুল লেপ্টে থাক-ডালে ডালে,
ঝড়ঝাপটা, শিলা বৃষ্টিতে না পড়ুক-হেনো কালে।।
ফুল থেকে ফল-অনেক সুন্দর আঙ্গিনা মুখরিত,
সুখ শান্তিতে ভরে থাক, জীবন-সংসার অবিরত।।
অধীনস্তদের চাওয়া পূরণে তাওফিক দিও রব,
আমরা কিছুই না, উসিলা মাত্র-তুমিই প্রভু সব।।
চাকরিতে যেন সফলতা থাকে, ব্যবসাতে বরকত,
তার সাথে শত্রুমুক্ত জীবন দিও, দিও তুমি রহমত।।
প্রয়োজন মতো অর্থ-কড়ি দিও, সম্মান দানিও সাথে,
যেন কন্টকমুক্ত স্বচ্ছতায় আশাগুলো বেঁচে থাকে।।

রিপোর্টার। জনতার কণ্ঠ.কম। 




















