সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

ইরাক থেকে প্রচুর তেল নিচ্ছে চীন-ভারত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 35

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

চীন ও ভারতের ক্রমবর্ধমান চাহিদার কারণে সেপ্টেম্বর মাসে ইরাকের তেল রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এশিয়ার বাজারগুলোই ইরাকের সমুদ্রপথে তেল রপ্তানির বড় অংশ নিয়েছে।

ইরাকের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীন দিনে ১১ লাখ ৬ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৩৪ হাজার ব্যারেল বেশি।

ভারত আমদানি করেছে ৮ লাখ ৭৩ হাজার ব্যারেল, যা এক বছরে ৩৯ হাজার ব্যারেল বৃদ্ধি নির্দেশ করে।

এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার আমদানি বেড়ে হয়েছে ২ লাখ ৯৩ হাজার ব্যারেল, যা গত বছরের তুলনায় ৬ হাজার ব্যারেল বেশি।

ইউরোপেও ইরাকি তেলের চাহিদা বেড়েছে। গ্রিস দিনে ১ লাখ ৯৭ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের ১ লাখ ৯২ হাজার ব্যারেল থেকে সামান্য বেশি। ফ্রান্সে আমদানি বেড়ে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ব্যারেল, যেখানে গত বছর তা ছিল মাত্র ৪৫ হাজার ব্যারেল।

ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটি অর্থনীতি টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বজায় রাখতে তেল রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভর করছে।িআর চীন, ভারত ও ইউরোপের ক্রেতারাই ইরাকের রপ্তানি বৃদ্ধির মূল চালক হিসেবে উঠে এসেছে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয়

ইরাক থেকে প্রচুর তেল নিচ্ছে চীন-ভারত

আপডেট টাইম : ০৯:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫