সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এক মাস পেরোলেও উদ্ঘাটন হয়নি হেইডেনের মৃত্যুর রহস্য

হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের আকস্মিক মৃত্যুর প্রায় এক মাস পর এ বিষয়ে মুখ খুলেছেন তার মুখপাত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে নিজ বাসভবনে ৩৬ বছর বয়সে মৃত অবস্থায় পাওয়া যায় ‘নাশভিল’খ্যাত এই অভিনেত্রীকে। তার মৃত্যুর তদন্ত প্রসঙ্গে গ্রিনভিল কাউন্টি করোনারের কার্যালয় জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে তদন্ত প্রক্রিয়া এখনো সক্রিয় ও চলমান।

সম্প্রতি এক বিবৃতিতে হেইডেনের মুখপাত্র জানান, তদন্ত এখনো চলছে এবং কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য অজ্ঞাত সূত্রনির্ভর হওয়ায় নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, আমরা সবাই নিশ্চিত তথ্য জানতে চাই। তবে তদন্ত প্রক্রিয়াকে সময় দিতে হবে। আমরা যেসব উত্তর খুঁজছি, সেগুলো একদিন অবশ্যই পাওয়া যাবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এই তদন্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাও (ডিইএ) যুক্ত হয়েছে। মৃত্যুর ৯ দিন পর অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে অবৈধ মাদকের প্রমাণ খুঁজতে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়। মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রেমিক ব্রায়ান হিকরসন ও তার ভাই।

অন্যদিকে, হিকরসনের আইনজীবী কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে, এই মর্মান্তিক মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

সূত্র : পিপল

One thought on “এক মাস পেরোলেও উদ্ঘাটন হয়নি হেইডেনের মৃত্যুর রহস্য

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাস পেরোলেও উদ্ঘাটন হয়নি হেইডেনের মৃত্যুর রহস্য

আপডেট টাইম : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬