সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ায় বিএনপি-যুবদলের বিক্ষোভ

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে জামতলা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সুজন বেপারী বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী লুটপাট ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। এলাকায় অবস্থানরত কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ কোনো ধরনের নাশকতা সহ্য করবেন না। একই সঙ্গে তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সাদেক আলী সরদার, নেছার উদ্দিন মেলকার, শাহ আলম ফরাজী, যুবদল নেতা রুবেল কাজী, কামরুল মীর বহর, জাকির মুসল্লী, আনোয়ার রাড়িসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ায় বিএনপি-যুবদলের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬