সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি কেড়েছে শামীমের ‘নো লুক’ শট

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। তবে এখনো সবার চোখই যেন আটকে আছে সিরিজের প্রথম ম্যাচে শামীম পাটোয়ারীর খেলা ‘নো লুক’ শটে।

শুক্রবার (১ মে) শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই শট নিয়ে কথা বলেন শামীম। উইকেটের পেছনে হাঁকানো তার সেই দৃষ্টিনন্দন ছক্কার বিষয়ে জানতে চাইলে তিনি সোজাসাপ্টা জানান, শটটির নির্দিষ্ট কোনো নাম তার জানা নেই। তবে নেটে নিয়মিত এমন শট অনুশীলন করেন বলেও জানান তিনি।

শামীম বলেন, ‘সত্যি বলতে শটটার নাম আমি জানি না। তবে আমি নেটে এমন শট অনুশীলন করি। ব্যাটিংয়ে নামলে আমি ইম্প্রোভাইজ করতে পছন্দ করি। তাই এগুলো বেশি অনুশীলন করা হয়ে থাকে।’

আক্রমণাত্মক ব্যাটিংয়েই নিজের স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন শামীম। তিনি আরও বলেন, ‘আমি সবসময় পজিটিভ মানসিকতা নিয়ে ব্যাটিংয়ে যাই। যেটা মারার বল, সেটা মারার চেষ্টা করি। সুতরাং আমি যদি আক্রমণাত্মক খেলতে পারি, সেটা দলের জন্য ভালো। নির্দিষ্ট কোনো শট নয়, সব ধরনের শট নিয়েই আমরা অনুশীলন করছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি কেড়েছে শামীমের ‘নো লুক’ শট

আপডেট টাইম : ০৫:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬