সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা, পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 41

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

গত দুই বছরের বেশি সময়ের মধ্যে বর্তমানে গাজায় আরও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। গাজায় বৃষ্টির মতো বোমা হামলা চালানো হচ্ছে। হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি। তাদের আশঙ্ক হয়তো আর কখনো তারা নিজ বাড়িঘরে ফিরতে পারবেন না। জাতিসংঘের প্রধান এ ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। খবর আলজাজিরা

গাজাবাসী যখন ইসরায়েলি হামলার মুখে তাদের শেষ সম্বলটুকু নিয়ে উপকূলীয় আল রশিদ সড়ক ধরে পালিয়ে যায় তখন পেছনে থাকা শহর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, ‘গাজা জ্বলছে।’

শুরুতে ইসরায়েলি দখলদারিত্বের মধ্যেও অনেক ফিলিস্তিনি তাদের ভূখণ্ডে থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ইসরায়েল যখন আরও ভয়াবহভাবে হামলা চালিয়ে উঁচু ভবন, বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে তখন এক প্রকার বাধ্য হয়েই তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হচ্ছে। যদিও গাজার কোথাও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই।

গতকাল মঙ্গলবার গাজায় হামলা চালিয়ে ৯১ জনকে হত্যা করেছে ইসরায়েল। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় রাস্তা ধরে একটি গাড়িতে করে কয়েকজন মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার সময় তাতে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল।

শহরের অন্তত ১৭টি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে। যার মধ্যে পূর্ব দিকে তুফাহে অবস্থিত আইবাকি মসজিদও রয়েছে। একটি যুদ্ধবিমান দ্বারা একে লক্ষ্যবস্তু করে ইসরায়েল।

ইসরায়েল সেনাবাহিনী গাজায় বৃষ্টি মতো বোমা নিক্ষেপ করছে। বিশেষ করে উত্তর, দক্ষিণ এবং পূর্ব শহরে বিস্ফোরক রোবটের মাধ্যমে হামলা চালানো হচ্ছে।

ইরোপীয় ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধিকার সংস্থা চলতি মাসে জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনী অন্তত ১৫টি বিস্ফোরক রোবটের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা, পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি

আপডেট টাইম : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫