মোঃ শিবলী নোমান
দূর আকাশেই থেকো তুমি
ওই চাঁদের মাঝে।
গভীর রাতে জাগলে আমি
তোমায় নিব খুঁজে।
চাঁদের মাঝে তোমার ছবি
আমি খুজে পাই।
চাঁদ ছাড়া তোমার তুলনা
অন্য কিছুতে নাই।
তোমার ছোঁয়া ভেসে আছে
রূপালী চাঁদের সাথে।
তাইতো তোমার ছোঁয়া পেতে
হাত বাড়াই তাতে।
চাঁদে মাঝে তোমায় দেখি
জোৎস্নায় ছোঁয়া মেলে।
রাত গভীরে মনটা আমার
তোমায় দেখে দোলে।
এই বুঝি চাঁদ থেকে
নেমে এলো পরী।
রুপালী চাঁদের জ্যোৎস্না দিয়ে
পড়েছে সে শাড়ি।
রূপালী জোৎস্নায় রূপালী পরী
হৃদয় সাড়া ফেলে।
রুপালী জ্যোৎস্না মনের মাঝে
দেয় আলো জ্বেলে।

রিপোর্টার: জনতার কন্ঠ.কম 























