সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

দোকানে বিক্রির জন্য প্রস্তুত স্বর্ণালংকার। পুরোনো ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, যদিও স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলি সীমান্তে বিজিবির হাতে ১৪৯ বোতল ভারতীয় সিরাপ জব্দ

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আপডেট টাইম : ১১:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬