সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দৌলতদিয়ায় ঘুরতে গিয়ে বিপাকে ৫ শিশু, উদ্ধার করল পুলিশ

উদ্ধার শিশুদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় ১০ থেকে ১৩ বছর বয়সী পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে অভিভাবকদের খবর দিয়ে থানায় এনে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।

পুলিশ জানায়, শিশুরা পরস্পরের বন্ধু। কৈশোরের কৌতূহল ও দুরন্তপনায় তারা সকালে একসঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে তারা দৌলতদিয়ায় পৌঁছায়। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল তারা।

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার টহল পুলিশের নজরে এলে পুলিশ সদস্যরা শিশুদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তারা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসার বিষয়টি জানায়। পরে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। পুলিশ ফোনে তাদের সন্তানদের দৌলতদিয়ায় পাওয়ার খবর জানালে অভিভাবকরা থানায় এসে উপস্থিত হন। পরে শিশুদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে আসে। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

দৌলতদিয়ায় ঘুরতে গিয়ে বিপাকে ৫ শিশু, উদ্ধার করল পুলিশ

আপডেট টাইম : ১২:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬