সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীর ৫টিতে বিএনপি একটিতে এনসিপি বিজযী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার ছয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয় লাভ করেছে।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের (দাঁড়িপাল্লা) মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে এক লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বোরহান উদ্দিন পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের (দাঁড়িপাল্লা) মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
এদিকে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, “নোয়াখালী-৬ হাতিয়া আসনে সামান্য কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।” জেলার অন্যান্য আসনেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
75
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর ৫টিতে বিএনপি একটিতে এনসিপি বিজযী

আপডেট টাইম : ০১:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬