সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন ডি’অর নিয়ে রাফিনিয়া, ‘আমি শুধু বার্সেলোনার ভাষাতেই কথা বলি’

চলতি বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তবে তা নিয়ে কথা বাড়াতে বিন্দুমাত্র আগ্রহী নন তিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের উদযাপন কেবল ফেয়েনুর্ডের বিরুদ্ধে বার্সেলোনার দুর্দান্ত জয়ে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ম্যাচ শেষে স্প্যানিশ পত্রিকা ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারের বরাতে সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে। এর আগে ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে ফেয়েনুর্ডকে ৫-১ ব্যবধানে কার্যত উড়িয়ে দিয়েছে কাতালানরা।

মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া চ্যাম্পিয়ন্স লিগেও উজ্জ্বল। বার্সার পাঁচ গোলের দুটিই এসেছে তার পা থেকে।

সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামলে আমাদের নিখুঁত ফুটবলটাই উপহার দিতে হয়। সমর্থকদের এই সমর্থন কাজটা অনেক সহজ করে দেয়। এমন শুরু আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, মৌসুমটা অনেক দীর্ঘ, উত্থান-পতন আসতেই পারে। তবে শুরুটা এভাবে হওয়ায় মানসিকভাবে আমরা দারুণ জায়গায় আছি। আমাদের লক্ষ্য এই ধারাবাহিকতা ধরে রাখা, খারাপ সময়গুলোকে যতটা সম্ভব ছোট করা এবং ভালো পারফর্ম করে যাওয়া।

বার্সেলোনার হয়ে ব্যক্তিগত লক্ষ্যের বিষয়ে জানতে চাওয়া হলে সংক্ষিপ্ত জবাবে এই উইঙ্গার বলেন, আমি সেটির জন্যই কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

ম্যাচ চলাকালীন সতীর্থ লামিনে ইয়ামালের সঙ্গে কী কথা হয়েছিল- সেই বিষয়ে তিনি বলেন, আমি ওকে (ইয়ামাল) চিনি। যখন দেখি খেলা থেকে ওর মনোযোগ কিছুটা সরে যাচ্ছে, তখন ওকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি ওকে বলেছিলাম, ও গোল পাবেই।

রাফিনিয়া বলেন, অবশেষে ও গোল পেয়েছে, যেটা ওর খুব দরকার ছিল। সতীর্থের সাফল্যে আনন্দিত হতে পারাটাই সবচেয়ে বড় কথা। এমন অনেক ম্যাচ গেছে যেখানে আমি নিজে গোল পাইনি, কিন্তু দলের জন্য ভালো পারফর্ম করতে পারলে দিনশেষে আমি তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ি।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখে একরকম কুলুপই আঁটলেন রাফিনিয়া। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলীয় সাফল্যই যে তার কাছে মুখ্য, তা স্পষ্ট করে দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ওসব (ব্যালন ডি’অর) নিয়ে আমি কথা বলি না। আমি কেবল বার্সেলোনাকে নিয়েই কথা বলি।

সূত্র: গোলডটকম

One thought on “ব্যালন ডি’অর নিয়ে রাফিনিয়া, ‘আমি শুধু বার্সেলোনার ভাষাতেই কথা বলি’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অর নিয়ে রাফিনিয়া, ‘আমি শুধু বার্সেলোনার ভাষাতেই কথা বলি’

আপডেট টাইম : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬