সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ ইসলামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

‎জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান অভিযোগ করে বলেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতীর বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষুব্ধ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

‎তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এসব অভিযোগ করেছেন। তার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে দল থেকে বহিস্কারের দাবী জানান।

ইসলামপুরে কাঁসা শিল্পের ঐতিহ্য রক্ষায় মতবিনিময় সভা

‎এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, হামিদুর রহমান মলিন ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার পলাতক আওয়ামী লীগ নেতা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ ইসলামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬