সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলা ও গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, সাবেক পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, গণতন্ত্র ও ভোটাধিকারকে দমন করতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, শরীফ ওসমান হাদি এবং এরশাদ উল্লার ওপর হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫