সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি  মনোনীত প্রার্থীরা। একটি আসনে নানা নাটকীয়তার পর পোস্টাল ব্যালটের ভোট যোগ হয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়  দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ১৬৫ কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ১৬২ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে  ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন।  ১৫৮ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতিকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া) আসনে রাতভর নানা নাটকীয়তা শেষে পোস্টাল ব্যালটের ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট, আর দাঁড়িপাল্লায় রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। ৭৬৫ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন এম আকবর আলী।
গভীর রাতে ৩ হাজার ২১টি বৈধ পোস্টাল ব্যালটের ফলাফলে বিজয়ী হন জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান। পোস্টাল ব্যালটে জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী ৮২০ ভোট পেয়ে পান।
সব মিলিয়ে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোটে রফিকুল ইসলাম খানকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নিকটতম প্রতিদ্বন্দ্বী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী)  আসনের  বিএনপির  কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। আসনটির ১৩১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে  ১লাখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এই ফলাফল ঘোষণা করেন|
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিত প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিপুল বিজয় অর্জন করেছেন।
১৬০ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে ডক্টর এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট।
75
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

আপডেট টাইম : ০১:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬