সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগেঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানাধীন চড়িয় এলাকার ১নম্বর ব্রীজের পাশে এবং একই সময়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার কাওয়াক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে নুরুন্নবী (৫০) পরিচয় জানা গেলেও শিশুটির পুরো পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভদ্রঘাট থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মোটর সাইকেল যোগে সলঙ্গায় শশুড়বাড়ীতে যাচ্ছিলেন এক ব্যক্তি। তারা ১ নম্বর সেতু এলাকায় পৌঁছলে একটি ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

আমরা দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, কাউকে পাওয়া যায়নি। নিহত শিশুটির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

ওসি আরও বলেন, অপরদিকে সন্ধ্যা পৌণে ৭টার দিকে কাওয়াক মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাকচাপায় প্রাণ যায় নুরন্নবীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগেঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

আপডেট টাইম : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫