সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হিলিতে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাকিমপুর উপজেলা চারমাথা থেকে শুরু হয়ে সিপি রোড প্রদক্ষিণ করে হিলি বাজারের দলীয় কার্যালয়ের সামনে যায়। পরে র‍্যালিটি পুনরায় চারমাথা এলাকায় এসে শেষ হয়।
আনন্দ র‍্যালিতে বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‍্যালির পুরো এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আনন্দ র‍্যালিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলীয় বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালিকে কেন্দ্র করে হাকিমপুর চারমাথা, সিপি রোড ও বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলিতে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬