সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি Logo ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান Logo আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ।

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, চিকিৎসাসেবার মান, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার, নতুন ডেন্টাল ইউনিটের জন্য এক্স্র-রে মেশিন ক্রয়, র‌্যাবিস ভ্যাকসিন ক্রয়, রোগীদের বসার সীট, হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী সংকট এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এসময় তিনি নতুন ডেন্টাল ইউনিটের এক্স-রে মেশিন ক্রয়ের জন্য এক লক্ষ টাকা এবং র‌্যাবিস ভ্যাকসিন কেনার জন্য এক লক্ষ টাকা প্রদান করেন।

সভায় সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬