সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা, হলেন উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক আব্দুল মোন্নাফ ও একই গ্রামের চন্দন কুমার ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি উল্লাপাড়া শহর থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল।
অটোরিকশাটি রেলওয়ে ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান চালক ও যাত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গিয়েছিল। পরে অভিযান চালিয়ে বাসটি জব্দ ও বাসের চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কন্ঠ.কম 


















