গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকার দিঘীর পাড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সচিব মো শাহ আলম বকশীর পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। খাদ্য সামগ্রী ও কম্বল এবং আরও প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র তিনি নিজে উপস্থিত থেকে প্রতিটি পরিবারের অসহায় মানুষের হাতে তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
কালিয়াকৈর উপজেলার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় একশত পরিবার সর্বস্ব হারিয়ে হতভম্ব হয়ে পড়ে। সহায় সম্বল বলতে এখন কিছুই নেই তাদের। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও ৩টি কলোনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গাজীপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















