সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দায়িত্ব পেলে শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের অঙ্গীকার ড. মিলনের

ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘ফের শিক্ষার সুযোগ পেলে, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে প্রধান লক্ষ্য।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘দলীয় চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে দায়িত্ব দেন। তবে, বিগত সময়ের অভিজ্ঞতায় আমি দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে মডার্নাইজ (আধুনিকায়ন) করব। যেন, তা আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’

তিনি আরও বলেন, ‘আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে যে গতিতে কাজ করেছিলাম, এবার সুযোগ পেলে তার চেয়ে বহুগুণ বেশি কাজ করার পরিকল্পনা রয়েছে।’

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। মাজার জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবীসহ দলীয় নেতাকর্মীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দায়িত্ব পেলে শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের অঙ্গীকার ড. মিলনের

আপডেট টাইম : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬