বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শক্তিশালী অবস্থান দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জোরালোভাবে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশ সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে। তবে মানুষের জীবনহানি ও পরিবারের সদস্যদের হারানোর ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিত সদস্যরা যেন নিজেদের দেশে ফিরে নতুন করে জীবন গড়ে তুলতে পারেন, সে ধরনের ক্ষতিপূরণমূলক ব্যবস্থা নিশ্চিত করাই হবে বাস্তবসম্মত উদ্যোগ।
প্রত্যাবাসন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার চেয়ে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।