সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দুদকের মুখোমুখি মেঘনা আলম

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন মেঘনা। প্রায় ৪৫ মিনিট পর বেলা সোয়া ১১টার দিকে তিনি কার্যালয় থেকে বেরিয়ে যান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাকে তলব করা হয়েছিল।

ওই কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদের সময় মেঘনার সম্পদ অর্জনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়। তিনি দুদকের সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনুসন্ধানে সহযোগিতা করেছেন।

গত ৪ নভেম্বর দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের সই করা নোটিশে মেঘনা আলমকে ১৮ নভেম্বর সকাল ১০টায় হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানে দুদক দুই সদস্যের একটি দল গঠন করেছে। দলটির নেতৃত্বে রয়েছেন উপপরিচালক সুমিত্রা সেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতেই মেঘনা আলমকে তলব করা হয়েছিল।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার

দুদকের মুখোমুখি মেঘনা আলম

আপডেট টাইম : ০২:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬