সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘আয়রন মেস’ মহড়াকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি ভাবছে উত্তর কোরিয়া Logo মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা Logo পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি Logo ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব Logo নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া যেদিন পাবেন! Logo এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ Logo যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত Logo ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম Logo শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে দলটির আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আয়রন মেস’ মহড়াকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি ভাবছে উত্তর কোরিয়া

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

আপডেট টাইম : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬