সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত Logo ভাইয়ের মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জেরে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জননী। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মুক্তা আত্মহত্যা করেছেন।

সরেজমিনে জানা গেছে, প্রায় সাত-আট বছর আগে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করার সুবাদে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের রবিন মিয়ার সঙ্গে একই ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের বিকচান মিয়ার মেয়ে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। সংসারজীবনে তাঁদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।

প্রায় সাত-আট মাস আগে স্বামী-স্ত্রী দুজনই চাকরি ছেড়ে গ্রামের বাড়ি গয়েশপুরে চলে আসেন। সেখানে আসার পর মুক্তা আগের কর্মস্থলের এক সহকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

মুক্তার স্বামী রবিন মিয়া জানান, রোববার রাতে ফোনে কথা বলা নিয়ে স্ত্রী মুক্তার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তবে রাতেই বিষয়টি মিটে যায়। সোমবার সকালে বাড়ি নির্মাণের কাজ করানোর সময় হঠাৎ ঘরের জানালার ফাঁক দিয়ে তাঁর চোখ পড়ে। এ সময় তিনি মুক্তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাজমিস্ত্রীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে উদ্ধার করা হয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোমেন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬