সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি Logo ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান Logo আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে, তীর ঘেঁষে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। নদের তীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে নির্মাণাধীন সেতু, তীর রক্ষা বাঁধ ও আশপাশের ফসলি জমি ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছরের পুরোনো একটি রেলসেতু রয়েছে। সেতুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর দক্ষিণ পাশে ২০১৯ সালে ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তীর রক্ষা বাঁধসংলগ্ন এলাকায় তিনটি ড্রেজার মেশিন বসিয়ে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নির্মাণাধীন সেতুটিও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

গোপন সূত্রের বরাতে স্থানীয়রা অভিযোগ করেন, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ভাই আলম হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ও লেবু মিয়ার নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে। তাদের প্রভাব কাজে লাগিয়ে একটি চক্র নিয়মিত বালু উত্তোলন করছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান, রফিকুল ও জালালসহ কয়েকজন বলেন, দুধকুমার নদের ভাঙন ঠেকাতে সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে পাউবো ব্লক দিয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু বাঁধের পাশে ও নির্মাণাধীন সেতুর পশ্চিম দিকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় ব্লকগুলো স্থানচ্যুত হচ্ছে। এতে তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেতু, নদীপাড়ের বসতভিটা ও ফসলি জমি হুমকিতে পড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের কারণে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে তীর রক্ষা বাঁধ ও নির্মাণাধীন সেতুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার নিজস্ব পুকুরের তলা সমান করার জন্য একটি ড্রেজার চলছে।’

অপর বালু উত্তোলনকারী হিসেবে অভিযুক্ত আলম হোসেন বলেন, ‘আমার ড্রেজার কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। ড্রেজারটি সরিয়ে নেব।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘এটি বন্ধ করা পুলিশের কাজ নয়। প্রশাসন চাইলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করতে পারব।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ‘বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি নির্মাণাধীন সোনাহাট সেতু ও দুধকুমার নদের তীর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে, তীর ঘেঁষে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আপডেট টাইম : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬