সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নেশার টাকা না পেয়ে সহযোগীদের নিয়ে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে সহযোগীদের সঙ্গে নিয়ে নিজের মাকে হত্যার বস্তাবন্দি করে রাখার অভিযোগে উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে, তার এক সহযোগী ও স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিহত মতিফুল বেগমের মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় মাদকাসক্ত ছেলে আশরাফ আলীকে (২১) গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই ধাওয়া করে আব্দুর রহিমকে এবং নিজ বাড়ি থেকে স্বর্ণকার আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি মো. মেহেদী হাসান।

নিহত মতিফুল বেগম রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলো, ছারোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

স্থানীয় সূত্রে জানাগেছে, নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পরেন আশরাফ। এরই এক পর্যায়ে মাকে কোন এক সময়ে হত্যার পর বস্তাবন্দী করে ঘরের ভেতরে রেখে দেন। বিষয়টি জানাজানি হলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আমরা রাতেই নিহতের মরদেহ উদ্ধার করেছি। এর এক ঘণ্টার মধ্যে তার ছেলে আশরাফ ও সহযোগী রাহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তররা নিহত বৃদ্ধার গয়না ৬০ হাজার টাকায় বিক্রি করে। পরে গয়না ক্রেতা স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, নিহেতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার

নেশার টাকা না পেয়ে সহযোগীদের নিয়ে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৩:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬