সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানের পার্লামেন্ট ভবন ঘুরে দেখলেন স্পিকার

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে দেশটিতে সফররত সংসদীয় প্রতিনিধিদল। বুধবার (২৫ নভেম্বর) তারা পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার জন্য দোয়া করা হয়।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন ঘুরে দেখলেন স্পিকার

আপডেট টাইম : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬