সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাটোরের সিংড়ায় চলতি আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত দামে এ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় সিংড়া সরকারি খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।

সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট টাইম : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬