সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার পাশে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়ির পাশের পুকুরপাড়ে একটি মুরগির খামারে কয়েকজন অবস্থান করছিলেন।

আগুন দেখতে পেয়ে তারা এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না।

পরে আমিনুর রহমানের ভাইয়ের শ্যালক ঘটনাস্থলে এসে আগুন নেভান। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

আপডেট টাইম : ০২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬