সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান রাশেদ খানের

বিরোধী দল বিএনপি সরকারের বিরুদ্ধে লং মার্চতো বহু করল, এবার হয়ে যাক না লং মার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা, আমিও এ কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাবো বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা নিয়ে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিং মল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবেন না ব্যবসায়ীরা।

এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় নেমে আসবে শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ৭৪-এর দুর্ভিক্ষ! তখন টুঙ্গিপাড়ার লোকজন আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে যে ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্ন শেষ করবো!

তিনি লেখেন, বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে।

যে কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলায় সেখানকার সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্যথায় এ এলাকার মানুষ চিরস্থায়ী সমাধান পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। কিন্তু বছর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো চিরস্থায়ী সমাধান করা যাবে না।
তিনি আরও লেখেন, এ জন্য টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যে সমাধান খুঁজতে হবে। তাদের পেটে বেশি করে টান লাগলে তারা বুঝবে যে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার। অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে যদি কোনো ক্রমে হতাহতের ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনীতি করা হবে যে আবারও বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না।

আওয়ামী নৈরাজ্যকে ধৈর্য ধরে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বিরোধী দল বিএনপি সরকারের বিরুদ্ধে লং মার্চতো বহু করল, এবার হয়ে যাক না লং মার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা। আমিও এ কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাব, ইনশাআল্লাহ বলেও লেখেন রাশেদ খাঁন।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার

বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান রাশেদ খানের

আপডেট টাইম : ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬