সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বেগমগঞ্জে নিখোঁজের দুই সপ্তাহ পর খালের ভেতরে মিললো বৃদ্ধের মরদেহ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই সপ্তাহ পর মো. আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম কোটরা মহব্বতপুর থেকে নিখোঁজ হন আরিফ মিয়া। তিনি একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন এবং তার পাঁচ ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় দুই যুবক কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে ব্রিজের নিচে খালে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে নিখোঁজের দুই সপ্তাহ পর খালের ভেতরে মিললো বৃদ্ধের মরদেহ

আপডেট টাইম : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬