সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ভয়াবহ হামলার ২ বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৬ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক হামলার দুই বছর পূর্তিতে আজ ইসরায়েলজুড়ে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির সরকার।

দক্ষিণ ইসরায়েলের রেইম এলাকায় নোভা ফেস্টিভ্যালের স্থানে ভয়াবহ হামলাটি ঘটেছিল। আজ নিহতদের স্মরণে ফুল, মোমবাতি ও শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন ও স্থানীয়রা।

বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, স্মরণ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েছেন অনেক নিহতের পরিবার ও বন্ধুরা।

একজন জিম্মির শ্যালিকা জানিয়েছেন, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না সবাই ঘরে ফিরে আসে।

২০২৩ সালের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির লক্ষ্যে মিশরের কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা আজও চলছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, প্রো-ফিলিস্তিন বিক্ষোভে অংশ না নিতে, কারণ তার মতে এমন প্রতিবাদ ব্রিটিশবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে।

সূত্র: কালবেলা

85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ হামলার ২ বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

আপডেট টাইম : ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫