সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

মহাসড়কে মিছিলের চেষ্টাকালে আটক ছাত্রলীগের ৬ নেতাকর্মী জেলহাজতে

সিরাজগঞ্জে মহাসড়কে মিছিলের চেষ্টাকালে স্থানীয় বিএনপি সমর্থিতদের সহযোগীতায় পুলিশের হাতে আটক ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৮), মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (১৮), পূর্ণবাসন এলাকার সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০) এবং হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পলাশঙ্গা যুবশিবির-সংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সরে যান। তাঁদের মধ্যে কয়েকজন পাশের তালুকদার বাজার এলাকায় এলে স্থানীয় বিএনপি-নেতাকর্মীরা ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কামারখন্দ থানার ওসি হাসমত আলী জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পলাশডাংগা স্মৃতিসৌধের সামনে মিছিলের চেষ্টা করছিল। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ওই মালায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

মহাসড়কে মিছিলের চেষ্টাকালে আটক ছাত্রলীগের ৬ নেতাকর্মী জেলহাজতে

আপডেট টাইম : ০৭:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬