সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত Logo ভাইয়ের মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী Logo আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন Logo টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা?

মালয়েশিয়ায় পাম বাগানে বজ্রপাতে প্রাণ গেল বাংলাদেশির

মো. হিরন মিয়া। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পাম বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছোট ছেলে। জীবিকার তাগিদে তিন বছর আগে ঋণের বোঝা মাথায় নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে একটি পাম তেল বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার সন্ধ্যার দিকে বাগানে কাজ করার সময় হিরন বজ্রপাতের শিকার হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। বর্তমানে তার মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা প্রয়োজনীয় প্রক্রিয়া চালাচ্ছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন অনেক ঋণ করে কষ্টের মধ্যে বিদেশে গিয়েছিলেন। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক ঘটনায় পরিবারটি এখন শোকের মধ্যে রয়েছে।

চার ভাইয়ের মধ্যে হিরন ছিলেন সবার ছোট। বিদেশ যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণিতে, মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণিতে এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়ছে।

হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী হ্যাপি আক্তার। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস

মালয়েশিয়ায় পাম বাগানে বজ্রপাতে প্রাণ গেল বাংলাদেশির

আপডেট টাইম : ০১:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬