সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

যমুনায় দ্রুত বাড়ছে পানি, প্লাবিত চরাঞ্চলের নিম্নভূমি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 140

জনতার কন্ঠ প্রতিবেদক:

যমুনা নদীর পানি গত প্রায় দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জ পয়েন্টে ধীরগতিতে বাড়লেও গত তিনদিন ধরে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বিপৎসীমার কাছাকাছি গিয়ে চরাঞ্চলের ফসলী জমি তলিয়ে গেছে। সেই সাথে ফুলজোড় ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েছে।  তবে এবার জেলায় বন্যার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (১৬ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৩ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। এ পয়েন্টে শুক্রবার ২২ ও বৃহস্পতিবার ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ছে।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৪ মিটার। ২৪ ঘন্টা ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। এ পয়েন্টে আগের দুদিন যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। ফলে চরাঞ্চলের নীচু জমিগুলো তলিয়ে গেছে। আরও দু একদিন পানি বাড়বে। বিপৎসীমার কাছাকাছি গেলেও অতিক্রম করার সম্ভাবনা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

যমুনায় দ্রুত বাড়ছে পানি, প্লাবিত চরাঞ্চলের নিম্নভূমি

আপডেট টাইম : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫