সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

সাড়ে চার মাসে প্রবাসী আয় ১১.৫ বিলিয়ন ডলার

নভেম্বরের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।রোববার (১৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের ১৫ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ২৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। আগের বছরের নভেম্বরের ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৩ কোটি ৭০ হাজার ডলার।চলতি অর্থবছরের শুরুর চার মাসের মধ্যে জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার; আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার; সেপ্টেম্বর মাসে এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার এবং অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। প্রতি মাসেই আগের বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় বেড়েছে।
চলতি বছরের চার মাস ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১১.৬৭ বিলিয়ন ডলার, বা এক হাজার ১৬৭ কোটি ২০ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ১৪.৭০ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৭ কোটি ৫০ লাখ ডলার।চলতি নভেম্বর মাসের ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ডলার এবং দেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৯০ লাখ ডলার।
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

সাড়ে চার মাসে প্রবাসী আয় ১১.৫ বিলিয়ন ডলার

আপডেট টাইম : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫